Brick Lane News

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ

প্রকাশিত ২৬ আগস্ট ২০২৪ । ৫:২৭ পিএম

অনলাইন-

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ সোমবার। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ–উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

Related Posts

আওয়ামী লীগ শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার : সংসদে তারেক রহমানের বক্তব্য বিভ্রান্তিকর ও মিথ্যা

ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ | ডেস্ক রিপোর্ট, ব্রিকলেন নিউজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের গত ১৫...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি